দেবী অন্নপূর্ণার মাহাত্ম - The News Lion

দেবী অন্নপূর্ণার মাহাত্ম

 


দি নিউজ লায়ন;    চৈত্র মাসের শুক্লাপঞ্চমী তিথিতে অন্নপুর্ণার পুজা করা হয়। কালী ও জগদ্ধাত্রী পুজোর মতই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে।   হিন্দু নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। নানান কাহিনীও আছে দেবী অন্নপূর্ণা নিয়ে। সেগুলির মধ্যে রয়েছে ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান।


পুরাণ মতে, দেবীর সঙ্গে মহাদেবের মতবিরোধের কারণে দেবী কৈলাস ত্যাগ করেন। তারপরই চারিদিকে মহামারি ও খাদ্যাভাব দেখা দেয়। তখন ভক্তদের রক্ষার জন্য মহেশ্বর ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। তখন মহাদেব জানতে পারেন যে, কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। এরপর মহাদেব দেবীর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.